কাতালোনীয়া আওয়ামীলীগ এর সাংবাদিক সম্মেলনও সমন্বয়
কমিটি গঠিত।

স্পেন আওয়ামীলীগ এর কমিটি ও নব গঠিত বার্সেলোনা কাতালোনীয়া আওয়ামীলীগ এর নব গঠিত আহবায়ক কমিটি নিয়ে নেতা কর্মীদের তীব্র অসন্তোষ এ ৭ জুন সোমবার বার্সেলোনায় স্হানীয় কুয়েত্রা রেস্টুরেন্ট এ সমন্বয় কমিটি ঘোষনা ও সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়।

কাতালোনিয়া আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি মোনায়েম হোসেন চৌধুরী বাবলার ঘোষিত অনুরোধে সম্মেলন অনুষ্টান পরিচালনা করেন কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সাবেক সভাপতি আমির হোসেন আমু, সভাপতিত্ব করেন বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেসা।
স্পেন আওয়ামীলীগ এর একতরফা সিদ্ধান্তে
ও বার্সেলোনা কাতালোনীয়া আওয়ামীলীগ নব গঠিত মন গড়া আহবায়ক কমিটির তীব্র সমালোচনা করে অনুষ্টানে এ বক্তব্য রাখেন মোনায়েম হোসেন চৌধুরী বাবলা,জাহাঙ্গীর আলম,শাহ আলম স্বাধীন,শিমুল চৌধুরী, বেলাল উদ্দিন,তৌফিকুজ্জান সহজ,মহিবুল আলম খয়েস, মোখলেছুর রহমান নাসিম,ফিরোজ আলম,মহিউদ্দিন কিশোর, মহিউদ্দিন হারুন সহ আওয়ামীলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

বক্তারা দূ:খ প্রকাশ করে বলেন জাতীর স্বপ্নধ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ট বাংঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ,কারো ব্যক্তি স্বার্থের কারনে এই সংগঠনকে ব্যবহার হতে দেব না ।বক্তারা বলেন যাচাই বাচাই ছাড়া নামী বেনামী স্বার্থান্বেষীদের
নিয়ে স্পেন কমিটি গঠন করা হয়েছে।এটা দলের জন্য নেতা কর্মীরা অশোভ ইঙ্গিত
মনে করেন।তাহা ছাড়া সদ্য ঘোষিত বার্সেলোনা কাতালোনীয়া আওয়ামীলীগ এর
আহবায়ক কমিটির ও তুমুল সমালোচনা করেন।তন্মধ্যে ভাইরাল হওয় ন্যাখ্যার জনক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন।প্রতিমধ্যে সময় সংক্ষিপ্ততার কারনে সভার পরিচালক সবাইকে বক্তব্য দেয়ার সুযোগ করে দিতে না পারায় দূ:খ প্রকাশ করেন।
স্পেন আওয়ামীলীগ ও সদ্য ঘোষিত কাতালোনীয়ী আওয়ামীলীগ নেতাদের এক বৃহদাংশ প্রতিবাদের মধ্য দিয়া এই দুই কমিটিকে প্রত্যাখ্যান করেন।তাদের মধ্যে খালেদুর রহমান যুগ্ন সম্পাদক,শাহ আলম স্বাধীন,খুরশীদ আলম বাদল, আমির হোসেন আমু,শামীম হাওলাদার সহ আরো বেশ কয়েকজন।
শান্তা কলমা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি শফিকুল আলম স্বপন উভয় কমিটি বয়কট এর ঘোষনা সহ লিখিত অনুলিপি পাঠ করেন।
পরিশেষে সভার সভাপতি আলাউদ্দিন হক নেসা কাতালোনীয়া আওয়ামীলীগ এর সমন্বয় কমিটিতে অন্তরভূক্ত সকলের নাম ঘোষনা করে উপস্হি সাংবাদিক কলাকৌশলী ও রাজনৈতীক নেতা কর্মীদের সহৃদয় উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি টানেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই