• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের নগরকান্দায় পুলিশ দম্পতির বাড়িতে লুটপাট ও ডাকাতি

নয়ন ফকির ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

পুলিশ দম্পতির বাড়িতে লুটপাট ও ডাকাতি

ফরিদপুরের নগরকান্দায় পুলিশ দম্পতির বাড়িতে লুটপাট ও ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে।

সোমবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে

ডাকাত দল বাড়িতে থাকা পুলিশ সদস্য ও তার শশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, গোড়াইল গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও তার স্ত্রী পুলিশ কনস্টেবল উম্মে সালমা বেগম এর বাড়িতে ৮/১০ জনের একটি ডাকাতদল ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় উম্মে সালমা বেগম এবং তার শ্বশুর আলাউদ্দিন মাতুব্বর ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় ছিলেন। পরে মুখোশধারী ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উম্মে সালমা বেগম বলেন, ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন এজাহার জমা পড়েনি। এ কারণে কোনও মামলা হয়নি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ