• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরভদ্রাসন গাজীরটেক গাঁজা চাষী আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি: (ফকির নয়ন)
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

চরভদ্রাসন গাজীরটেক গাঁজা চাষী আটক
ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা নবীন বিশ্বাসের ডাংগী গ্রাম থেকে এক গাজা চাষীকে গত রাতে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ এ সময় তার বাড়ির আঙ্গিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয় ।

চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন চরভদ্রসন থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে তার বিচক্ষণ নেতৃত্বে এক গাজা চাষি কে গ্রেফতার করা হয়েছে ।

চরভদ্রসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন ,এস আই আওলাদ হোসেন ও এ এস আই হাওলাদার ওমর রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন । নবীন বিশ্বাসের ডাঙ্গী গ্রামের খালেক মোল্লার ছেলে শাহিন মল্লা ৪৬ এর বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজার গাছ সহ গতরাত আনুমানিক ১২-৩০ মিনিটে তাকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় ।

চরভদ্রসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন জানান চরভদ্রাসন থেকে মাদক সন্ত্রাস নির্মূলে তার প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ গাজা চাষি কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ