• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়ার মনখালীতে রোহিঙ্গা মোস্তাফিজের পাহাড়ের মাটিবিক্রির অভিযোগে অবৈধ ঘর নির্মাণে নিষেধাজ্ঞা

জুবাইরুল ইসলাম জুয়েল উখিয়া ( কক্সবাজার)
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

উখিয়া-মনখালীতে রোহিঙ্গা মোস্তাফিজের বাড়ি থেকে, পাহাড়ের মাটিবিক্রির অভিযোগে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা

উখিয়া জালিয়াপাং ইউনিয়নের মনখালী কুনার পাড়া সরকারি বনভূমির মাটি বিক্রির অভিযোগে সরজমিনে মনখালী বিট অফিসের অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যরা

শনিবার (১৪ নভেম্বর) দুপুরবেলা মনখালী বিট অফিসার মনজুর আলমসহ তার সহকর্মী কাচিংয়ের নেতৃত্বে মনখালী কুনার পাড়া রোহিঙ্গা মোস্তাফিজের মাটি কাটা বনভূমিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও সেক্রেটারিসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। বিট অফিসের কর্মকর্তারা এসময় মাটি কাটতে কৌশলে কালো পলিথিনের বেড়া দেয়া ঘেরা ভেঙে দেয়া হয়।পরবর্তীতে মাটি পাচার ও বনভূমিতে বাড়ি নির্মাণে বিরত থাকতে কড়াকড়িভাবে হুশিয়ারি করেন,বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিট অফিসার।

বিট কর্মকর্তা মনজুর আলম বলেন,” বন বিভাগের লোক-চোখের অন্তরালে রাতে চুরি করে মাটি পাচার করা হয়েছে এখন জানার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।ভবিষ্যতে মাটি বিক্রি ও ঘর বাঁধতে দেয়া হবে না জানিয়েছেন তিনি পুনরায় তা করলে বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান বিট অফিসার।

বিডিনিউজইউরোপ /১৪ নভেম্বর/ জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ