• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ‍মুজিবুর রহমান চৌধুরী নিক্সন

ফরিদপুর জেলা প্রতিনিধি নয়ন ফকির
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন
ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ‍মুজিবুর রহমান চৌধুরী নিক্সন

ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ‍মুজিবুর রহমান চৌধুরী নিক্সন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাকে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতি নিয়ে তালিকাটি প্রকাশ করা হয়।

শনিবার যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে নিক্সন চৌধুরীকে ৯ নম্বর প্রেসিডিয়াম সদস্য করা হয়। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েও গত দুটি সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী জাফর উল্লাহকে হারিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময়ে জানান, কমিটিতে এবার নতুন মুখের পাশাপাশি বিতর্কমুক্তরা স্থান পাবেন। এর আগে গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় বহুল আলোচিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল।
বিডিনিউজ ইউরোপ/১৫ নভেম্বর/ জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ