• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিয়ানীবাজারে বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল যুবকের প্রাণ

সাইফুল ইসলাম সিলেট ব্যূরোচীপ
আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

বিয়ানীবাজারে বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল যুবকের প্রাণ

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় (সিএনজি) অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিয়ানীবাজার হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাহেদ আহমদ দিপু (৩৮)। তিনি পৌরশহরের নয়াগ্রামের বাসিন্দা এবং হাসপাতাল রোডস্থ এ.আলী ফার্মেসীতে কাজ করতেন।

জানা যায়, সাহেদ আহমদ দিপু কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে রাস্তার পাশে দাড়ালে বেপরোয়াভাবে একটি অটোরিকশা সিএনজি তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।

পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিয়ানীবাজারে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

এ দূর্ঘটনার পর ঘাতক অটোরিকশা চালক এখনো পলাতক।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ