• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘ডারউইন’স আর্চ’ ভেঙ্গে পড়েছে প্রশান্ত মহাসাগরে

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

‘ডারউইন’স আর্চ’ ভেঙ্গে পড়েছে প্রশান্ত মহাসাগরে

সমুদ্রের জলরাশির মধ্যে তোরণসদৃশ প্রাকৃতিক ‘ডারউইন’স আর্চ’ ভেঙ্গে পড়েছে। এটি প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত। এই প্রস্তুরখণ্ডের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা সেখানে ভিড় জমাতেন।

ইকুয়েডরের পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, প্রাকৃতিক কারণেই আর্চের একাংশ ধসে পড়েছে।

ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এর নামকরণ করা হয়। ২৩৪টি দ্বীপ নিয়ে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ গঠিত। এর মাত্র চারটিতে মোট ৩০ হাজারের মতো মানুষের বসবাস রয়েছে।

দেশটি প্রশান্ত মহাসাগরে উপকূলে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৬৫ কিমি পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের সীমানাভুক্ত। ইকুয়েডর বিষুবরেখার ওপরে অবস্থিত।

মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টের ছবিতে দেখা গেছে, ১৪১ ফুট উঁচু তোরণটির ওপরের অংশ ভেঙে পড়েছে। নিচে পাথরের স্তূপ পড়ে রয়েছে। তবে দুই পাশের স্তম্ভ দুটি দাঁড়িয়ে রয়েছে।

বিখ্যাত এই বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাকৃতিক স্থাপনাটি ধসে পড়ায় স্থানীয়দের মন খারাপ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অনেকে।

সূত্র: গার্ডিয়ান ও ইন্ডিপেনডেন্ট

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ