• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোম সিটির নির্বাচনে প্রার্থী হতে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা চান ইতালীয়ান নাগরিক ফ্রান্সেস্কো

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

রোম সিটির নির্বাচনে প্রার্থী হতে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা চান ইতালীয়ান নাগরিক ফ্রান্সেস্কো

রোম সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং পৌরসভা থেকে প্রেসিডেনট পদে প্রার্থিতা নিশ্চিত করতে দেশটির নাগরিক ও দলীয় নেতা কর্মীদের ভোটের মুখোমুখি হচ্ছেন ইতালিয়ান মুসলিম নাগরিক আব্দুল আল হক ফ্রান্সেসকো তিয়েরী। তিনি প্রবাসীদের সমর্থন প্রত্যাশা করেছেন।

রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে আয়োজিত মিট দ্য প্রেসে ফ্রান্সেসকো তিয়েরী অক্টোবরে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশনে প্রেসিডেনট পদ প্রার্থী হিসাবে মনোনয়ন নিশ্চিত করতেই আগামী ২০ জুন রবিবার সমর্থন ভোটে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন।

এসময় সম্মেলনে কমিউনিটি ব্যক্তিত্ব নুরে আলম সিদ্দিকী বাচ্চু উপস্থিত ছিলেন। তিনিও প্রত্যাশা করে ফ্রান্সেসকো জয়ী হলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে।কাজেই প্রবাসী বাংলাদেশিদের এটাই সুযোগ অভিবাসী বান্ধব প্রতিনিধি কেই সমর্থন জানানো।

সম্মেলন থেকে জানানো হয়” পৌরসভার মধ্যে যাদের রেসিডেন্ট রয়েছে এবং ১৬ বছর বয়স থেকে শুরু প্রতিটি ইতালিয়ান নাগরিক সহ প্রবাসীরা এই সমর্থন ভোটে অংশ নিতে পারবেন। ২০ তারিখে সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৬ টি স্থানে চলবে এই ভোট গ্রহণ।

তিনি মূল ধারার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে র জবাবে বলেন” বাংলাদেশিসহ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় কাজ করবেন। এ সময় বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু উপস্থিত ছিলেন। তিনিও প্রত্যাশা করেন ফ্যান্সেক্কো জয়ী হলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে‌।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ