• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইরানের নতুন প্রেসিডেন্ট প্রথম ঘোষণায় যা বললেন

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১

প্রথম ঘোষণায় যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ বিজয়কে ‘ঐতিহাসিক’ ও ‘প্রবল আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি। খবর ইরনার।

ইব্রাহিম রাইসি বলেন, ১৮ জুন বিশ্ব নতুন করে ইরানি জাতির সৃষ্টি করা মহাকাব্য দেখেছে যা আধুনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন সেই আস্থাকে সঙ্গে নিয়ে আমি একটি পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব।

রাইসি আরও বলেন, আপনারা সততা দিয়ে আপনাদের প্রতিশ্রুতি পালন করেছেন, আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার প্রতি এবার সম্মান দেখানোর পালা এই খাদেমের এবং এই কাজে এক মুহূর্তের জন্যও আমি উদাসীন হব না।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া রাইসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই।

তৃতীয় স্থানে থাকা মধ্যপন্থি আব্দুল নাসের হেমাতি ২৪ লাখ ৭ হাজার ২০১ ভোট পেয়েছেন। এ ছাড়া রক্ষণশীল প্রার্থী আমির হোসেইন গজিজাদেহ হাশেমী পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ