• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সৌজন্য সাক্ষাৎ

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর সৌজন্য সাক্ষাৎ

ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর নেতৃবৃন্দরা।

বৃহস্পতিরবার স্থানীয় বিকাল পাঁচ ঘটিকায় দূতাবাসের কনফারেন্স রুমে আয়োজিত সৌজন্য সাক্ষাৎতের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর পক্ষ থেকে সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ইতালীতে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকারে দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল অবৈধ প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে ভ্যাকসিনের আওতাভুক্ত হতে পারে এজন্য দূতাবাস থেকে সার্টিফিকেট প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সহ ইতালীর বিভিন্ন শহরে টুর্নামেন্ট ছাড়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা হয় রাষ্ট্রদূতের সাথে।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর পরিচালক সাজ্জাদুল কবির, সহ সভাপতি লায়লা শাহ, মাহমুদুর হাসান, আল মাহমুদ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল রায়হান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনু সাঈদা, সম্মনয়কারী হাসান ইকবাল সহআরো অনেকই।

শেষে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান আশ্বস্ত করেন দূতাবাস বিগত দিন বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থার সাথে থেকে তাদের সকল আয়োজনে সার্বিক সহযোগিতা যেভাবে করে গেছে আগামীতে তা অব্যাহত থাকবে। এবং আগামীতে দূতাবাসের খেলাধুলা বিষয়ক সকল কার্যক্রমে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থাকে নিয়ে করবেন বলেও আশ্বস্ত করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুলাই/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ