• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কঠোর লকডাউন, ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ও কারাদণ্ড-২

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

কঠোর লকডাউন, ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯৯ মামলা, এক লক্ষাধিক টাকা জরিমানা আদায়, কারাদণ্ড-২

করোনা মোকাবেলায় ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে ভোলার জেলা প্রশাসন। কঠোর লকডাউনের স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক পরিধান না করায় এবং কঠোর লকডাউন উপেক্ষা করে ঘর থেকে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ১৭ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৭ টি ভ্রাম্যমান আদালত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানিয়েছে, ১৭ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৭ টি ভ্রাম্যমান আদালত সদর উপজেলার সদর রোডসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়েছে।
এ সময় ৯৯ টি মামলা দায়ের দায়ের করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৩ হাজার ৯০০ টাকা। ১০৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া সিরাজ ও মোর্শেদ নামের দুই পথচারিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ