• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মমিনপুর ঈদগাহ মাঠের সারি পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল (ধনবাড়ী) প্রতিনিধিঃ
আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

মমিনপুর ঈদগাহ মাঠের সারি পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার মমিনপুর ঈদগাহ মাঠ উন্নয়নে সারি পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী এই মাঠে মমিনপুর, জাগিরাচালা ও পীরগাছা গ্রামের অসংখ্য মুসলমান পবিত্র ঈদের নামাজ আদায় করেন। অজপাড়া গাঁয়ে এমন একটি সুন্দর ঈদগাহ মাঠ জনগণের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। মনোরম পরিবেশে ঈদগাহ মাঠটির সৌন্দর্যবর্ধনে এলাকার যুব সমাজের উদ্যোগে সারি পাকাকরণ কাজ শুরু হলো।
তরুণ উদীয়মান যুব সমাজের অহংকার ডাঃ সেলিম আল দ্বীনের নেতৃত্বে কাজটি সফলতার সাথে দ্রুত এগিয়ে চলেছে। এলাকার মহৎ মানুষদের আর্থিক অনুদানে কাজটি শুরু হয়েছে। কাজের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে যুব সমাজের মোঃ ইদ্রিস আলী বলেন, “আমরা নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছি। সরকারি অনুদান পেলে কাজের গতি ত্বরান্বিত হবে।”
আজ পবিত্র জুমআবাদ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি ও যদুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক জ্বনাব লিয়াকত আলী সরকার, সাধারণ সম্পাদক জ্বনাব ইসমাইল মাহমুদ তালুকদার, আব্দুল মালেক সরকার, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সেলিম আল দ্বীন, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল আলম ও আবু সাইদ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দেশবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ