• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লকডাউন বাস্তবায়নে ভ্রাম‍্যমান আদালতের অভিযান।

ফরিদপুর প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

লকডাউন বাস্তবায়নে ভ্রাম‍্যমান আদালতের অভিযান।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার দিনভর দু’টি বাজারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

লকডাউনে মধ‍্যে বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান খোলার দায়ে অভিযানে মোট ১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট এসএম ইমাম রাজী টুলু এর নেতৃত্বে ভ্রাম‍্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানের অন‍্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই ইলিয়াছ হোসেন সহ চার পুলিশ কনষ্টেবল।
জানা যায়, চলমান লকডাউনের মধ‍‍্যে বিধি নিষেধ অম‍ান‍্য করে উপজেলার সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও জনসমাগম রাখার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম‍্যমান আদালত।

এরা হলেন-মোল‍্যা মেশিনারী নামক ব্যাবসা প্রতিষ্ঠানে ২শ’ টাকা, সাহেব আলী চায়ের দোকানে ২শ’ টাকা,শ‍্যামল কসমেটিক্সে ৫শ’ টাকা এবং আমান মেডিকেল হলে আরও ২শ’ টাকা সহ মোট এক হাজার একশো টাকা জরিমানা আদায় করেন ভ্রাম‍্যমান আদালত।

এছাড়া একইদিন উপজেলার চরহাজিগঞ্জ বাজারে আরও ৭শ’ টাকা সহ সর্বমোট ১হাজার ৮শ’ টাকা জরিমানা ধার্য করা হয় এবং জরিমানার টাকা নগদ আদায়ের মাধ‍্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ