• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক সাইফুলের উপর মিথ্যা মামলার নিন্দা জানিয়েছে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব

সাইফুর ইসলাম সিলেট ব্যূরোচীফ
আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

সাংবাদিক সাইফুলের উপর মিথ্যা মামলার নিন্দা জানিয়েছে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য,জনপ্রিয় নিউজ পোর্টাল নগর নিউজ২৪ডটকম এর সম্পাদক,সিলেটের তরুণ সাংবাদিক মোঃসাইফুল ইসলামের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন গণমাধ্যমে কর্মরত গোয়াইনঘাটের সাংবাদিকদের সংগঠন
“গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব।

৫জুলাই,সোমবার,প্রেসক্লাবের সভাপতি মো:বেলাল আহমেদ,সিনিয়র সহ-সভাপতি এইচ কে শরীফ সালেহীনও সেক্রেটারি মোঃরিয়াজুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন,গেল ২৩মে চাঁদা না পেয়ে স্হানীয় সাহেবের বাজারে একজন ব্যবসায়ীকে রক্তাক্ত করে একটি চাঁদাবাজ চক্র।
২৫ মে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিক সাইফুল ইসলাম এয়ারপোর্ট থানার এজাহার অনুযায়ী বিডিনিউজ ইউরোপ২৪ডটকম পত্রিকায় “সাহেবের বাজারে চাঁদা না দেয়ায় শামীমকে কুপিয়েছে সন্ত্রাসীরা” শিরোনামে
একটি সংবাদ প্রকাশ করেন।

এই সংবাদ প্রকাশের জের ধরে চাঁদাবাজির এফআইআর মামলার ২নং ও ৬নং আসামি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সাইফুল ইসলামের উপর হয়রানীমূলক একটি মিথ্যা মামলা দায়ের করে।

যা স্বাধীন গণমাধ্যমের পথচলার অন্তরায়।এভাবে চলতে থাকলে সাংবাদিকরা তাদের সংবাদ প্রকাশে বাধাগ্রস্ত হবে।নেতৃবৃন্দ বলেন,অনতিবিলম্বে এই মিথ্যা ও হয়রানি মূলক মামলাটি প্রত্যাহার করে নিতে হবে।
তারা সাংবাদিকদের পাশে থাকার জন্য সর্ব মহলের সহযোগিতাও প্রত্যাশা করেছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ