• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাউরো কালিস্তে’র নির্বাচন প্রস্তুতিমূলক কর্মসূচী

মনিরুজ্জামান মনির কূটনৈতিক বিশ্লেষক ইতালির রোম থেকে
আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

মাউরো কালিস্তে’র নির্বাচন প্রস্তুতিমূলক কর্মসূচী
আসছে অক্টোবর অনুষ্ঠিত হবে রোম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১। সিটি কর্পোরেশন ছাড়াও এর অন্তর্ভুক্ত মোট পনেরোটি মিউনিসিপালিটিতেও অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। এ যুদ্ধে বাংলাদেশী অধ্যুষিত এই অঞ্চল থেকে বাম জোটের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাচাই নির্বাচনে সদ্য বিজয়ী মাউরো কালিস্তে তার নির্বাচন প্রস্তুতিমূলক কর্মসূচীর সূচনা করেছেন।


এসময় তিনি পাঁচ নম্বর মিউনিসিপালিটির তর পিনাত্তারা জোনের বিশিষ্ট নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ২ জুলাই অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে ড. মুক্তার হোসেন সকলকে ধন্যবাদ এবং মাউরো কালিস্তে ‘কে অভিনন্দন জানান।
শক্তিশালী বামধারার রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী মাউরো কালিস্তে গত ২০শে জুন বামজোটের প্রার্থী বাছাই নির্বাচনে বাংলাদেশীদের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি অক্টোবর এ আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী, এ অঞ্চলে বসবাসরত বিদেশী অভিবাসীদের মধ্যে বাংলাদেশীদের অবস্থান শীর্ষস্থানে থাকায় পাঁচ নম্বর মিউনিসিপালিটির আসন্ন নির্বাচন বহন করছে অপরিসীম সামাজিক রাজনৈতিক গুরুত্ব।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ