মোংলায় শেখ সারহান নাসের তন্ময় এমপির খাদ্য সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
বাগেরহাট দুই এর সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষ থেকে বাগেরহাট জেলার সকল উপজেলায় করোনাকালীন খাদ্য সহায়তা প্রদান উপলক্ষে মংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন মংলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোংলায় শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য করোনা কালিন এ সহায়তা মোংলার মানুষ চিরকাল মনে রাখবে, তিনি আরো বলেন বাগেরহাটের মাননীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট জেলা ছাত্রলীগের নেতৃত্বে অক্সিজেন ব্যাংক চালু করেছেন এবং সকল প্রকার চিকিৎসা সামগ্রী বিতরণ করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করেছেন, এজন্য মংলা বাসীর পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান,আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডল আওয়ামী লীগের সহ-সভাপতি মংলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান গাজী আকবর হোসেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন মংলা উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উদয় শংকর বিশ্বাস, ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, পৌর সভার নয়টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন,উপজেলা ছাত্র লীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাপ্পি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি অনিক মন্ডল পৌর ছাত্রলীগের সহ সভাপতি সানি মিয়া,উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর ছাত্র লীগের জাহিদুর ইসলাম রাজা সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুলাই/জই