• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মোংলায় অসহায় নারীর আর্তনাদ মৃত্যু ছাড়া পথ নেই ভালোবেসে সব হারিয়েছি

জেলা প্রতিনিধি বাগেরহাট
আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

মোংলায় অসহায় নারীর আর্তনাদ মৃত্যু ছাড়া পথ নেই ভালোবেসে সব হারিয়েছি

বাগেরহাট জেলাম অন্তরগত মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামে গৃহ বধু সানজিদা আক্তার নুপুর (নিশি বড়ুয়া) এর উপর অমানবিক আচারন করা হয়ছে।ভুক্তভোগী ওই নারি জানায় জম্নসুত্রে তিনি বৌর্দ্ধ ধর্ম অনুসারি ছিলেন।এবং তার জন্ম সুত্রে বাসস্থান চট্টগ্রামে ।অভিযুক্ত এর সাথে তার পরিচয় কর্মসুত্রে সেখান থেকে প্রেমের সম্পর্ক হয় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের আঃ ছালাম শেখের ছেলে মহিবুল্লার সাথে ।তার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।অবশ্যই বিবাহ হওয়ার আগেই ভুক্তভোগী নারি তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

এর পর সবাই হতাসার গল্প।বিয়ের কিছুদিন পরই ভুক্তভোগী নারি বুজতে পারে, সবই ছিল প্রতারনার ফাদ,মূলত তার কাছে থাকা 500000(5 লক্ষ) টাকা,4 বরি স্বর্ন নেওয়ার কৌশল, কেননা বিয়ে করার 1 বছরের মাথায়ই তাকে বিক্রি করে দেওয়া হয় শহুরের এক পতিতলায়। সেখানে কাটে তার নিষ্ঠুরতার দিন। সইতে হয় অমানবিক আচারন।ভাগ্গের জোরে সেখান থেকেও বেচে যায়।এক সময় বহু চেস্টার পর পতিতলায় থেকে সে পালিয়ে আসতে সক্ষম হয়।

নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় আর ফিরে যেতে পারে নিজের কাছের মানুষদের কাছে, ফিরে আসে নিজের ভালোবাসার মানুষ যার জন্য ত্যাগ করে এসেছে মা- বাবা, সহ সকল কে।তবে তখন ও ঠাই হয় নি নিষ্ঠুরতার ওই মানুষগুলোর কাছে। তবে থেমে যায়নি ভুক্তভোগী নারি।অসহায় হয়েও থেকে যায় স্বামির নিজ বাড়িতে, তাকে তাড়ানোর জন্য যখন শশুর – শাশুড়ি শুরু করে অমানবিক অত্যাচার । এক সময় ভুক্তভোগী নারী বিচার চায় অত্র এলাকার জনপ্রতিনিধিদের কাছে, তখন ইউপি চেয়ারম্যান এর আর্দেশ অনুযায়ী তাকে মাসিক 2000 হাজার টাকা করে দিতে নির্দেশ দেয়। তবে তাও জোটেনি বেশি দিন।এক সময় বন্দ হয় সেই মাসিক টাকা ও।

তারপর এক সময় এলাকাবাসী ভুক্তভোগী নারীর পাসে দাড়ায় ঠিক তখনই রাতের আদারেই ভুক্তভোগী নারী কে রেখে বাড়ির সবকিছু বিক্রি করে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর আরো অসহায় হয়ে পড়েন তিনি।এক সময় এলাকার সবার সহোযোগিতায় তার স্থান হয় পাসের বাড়িতে ( চাচা শশুর) এর বাড়ি। বর্তমানে ভিক্ষা করেই তিনি জীবন যাপন করে।

ভুক্তভোগী নারি সহ এলাবাসির দাবি দ্রুতই এই অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান । এই বিষয়ে ভুক্তভোগী নারি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ