• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে প্রবীণ আইনজীবীর বসতঘর দখলচেষ্টা, হামলার অভিযোগ

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

ঝালকাঠিতে প্রবীণ আইনজীবীর বসতঘর দখলচেষ্টা, হামলার অভিযোগ

ঝালকাঠির প্রবীণ আইনজীবী ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এসএম ফজলুল হকের বসতঘরে হামলা চালিয়ে দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তঁার বসতঘরে ভাঙচুর করা হয়। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই আইনজীবী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের প্রধান সড়কে ধোপারচক এলাকায় এসএ ২৮৯ খতিয়ানের ১৫৯৬ নম্বর দাগের দুই শতাং জমি স্থানীয় আনসার উদ্দিনের কাছ থেকে ১৯৮১ সালে কেনেন তিনি। ওই সম্পত্তিতে তঁার ল চেম্বার রয়েছে। সম্প্রতি আনসার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, নাসির উদ্দিন ও সালাহ উদ্দিন ওই জমি ফেরত দিতে তাকে চাপ প্রয়োগ করেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত ২৭ জুন জসিম ও নাসিরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে প্রবীন এ আইনজীবীর বসতঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার ও পুলিশ গিয়ে তাদের নামিয়ে দেয়। এ ঘটনার পরে হামলাকারীরা উল্টো প্রবীণ এ আইনজীবীর নামে মারধরের অভিযোগ এনে ঝালকাঠি থানায় মিথ্যা একটি অভিযোগ দেয়। এমনকি দলখ চেষ্টাকারীরা মিথ্যা তথ্য দিয়ে অ্যাডভোকেট এসএম ফজলুল হকের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনও করে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই আইনজীবী। তঁার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
এ ব্যাপারে আনসার উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন জানান, তাদের জমি বিক্রির পরেও প্রায় দুই শতাংশ বেশি দখল করে আছেন এসএম ফজলুল হক। ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ