• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী তে করোনা মোকাবেলায় র্র‍্যাব ১২ এর বিশেষ টহল

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল ধনবাড়ী প্রতিনিধিঃ
আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

ধনবাড়ী তে করোনা মোকাবেলায় র্র‍্যাব ১২ এর বিশেষ টহল

মহামারি করোনা ভাইরাসের ঢেউ এবার টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। ঘরে ঘরে মানুষের জ্বর, ঠান্ডা ও শরীর ব্যাথা দেখা দিচ্ছে। কিন্তু অধিকাংশই করোনা টেস্ট করার আগ্রহ নেই। ফলে দ্রুত বিস্তার লাভ করছে ভাইরাসের প্রকোপ। বেড়ে গেছে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু।
জানা গেছে, দেশের ঝুঁকিপূর্ণ জেলা তালিকায় অন্যতম টাঙ্গাইল। ১২ টি উপজেলায় আশংকাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায় ডাক্তার নার্সরা হিমশিম খাচ্ছেন। এদিকে করোনার রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালের অন্য সাধারণ রোগীদের ছুটি পর্যন্ত দেওয়া হচ্ছে।
করোনার মহামারীতে বিশ্ব যখন স্থবির হয়ে পরেছে, অর্থনীতি যেখানে মাথা নুইয়ে পড়েছে
মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ যেখানে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে
ঠিক তখনই করোনাভাইরাস প্রকট আকার ধারণ করেছে।
আর এই ভাইরাসে অধিকাংশই গ্রাম গঞ্জের লোক বেশি মারা যাচ্ছে। প্রশাসন তৎপর থাকলেও সাধারন মানুষ মানছে না সরকারি বিধি নিষেধ। এরি ধারাবাহিকতায়
টাঙ্গাইলের ধনবাড়ী তে টাঙ্গাইল রেব ১২ এর একটি বিশেষ টিম ধনবাড়ী করোনা মোকাবেলায় এক বিশেষ অভিযান চালান।
বিনা কারণে ঘর থেকে যারা বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে নিষেধ করেন। এবং সরকারি বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন। পরিশেষে রাস্থায় বের হওয়া মানুষদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করান বিশেষ টহল টিমের প্রধান ডি এ ডি আখতার ১২ টাঙ্গাইল।

টাঙ্গাইলের র্র‍্যাব ১২ এর ডি এ ডি আখতার বলেন, গ্রামের মানুষের মধ্যে ইদানিং বেশি শনাক্ত হচ্ছে। সংক্রমণ রোধে টেস্টের পাশাপাশি সরকারি বিধি নিষেধ এবং সচেতনতার কোন বিকল্প নেই।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ