• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে করা আরো চার মামলা তদন্তের নির্দেশ

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে করা আরো চার মামলা তদন্তের নির্দেশ

কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপসহ অন্য আসামিদের বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যার অভিযোগে দায়ের করা ৪টি মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন কক্সবাজার আদালত।

গত ১৬ নভেম্বর বিকালে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তামান্না ফারাহ সংক্ষিপ্ত শুনানি শেষে এ আদেশ দেন।

এতে দুটি মামলা সিআইডিকে, একটি পিবিআইকে ও অপর একটি মামলা সহকারী পুলিশ সুপার উখিয়া-টেকনাফ সার্কেলকে তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা হত্যাকাণ্ডের তার বোনের দায়েরকৃত মামলায় ওসি প্রদীপ গ্রেফতার হওয়ার পর তার দায়িত্বকালীন কথিত ক্রসফায়ারে নিহত স্বজনদের অনেকে আদালতে মামলার আবেদন করেন।

এর মধ্যে গত ১০ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়ার আবদুল আমিন ও হোয়াইক্যংয়ের মুফিদ আলম নামের দুইজনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাসসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে দুটি মামলার আবেদন করা হয়েছিল।

এছাড়া টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের শাহাবউদ্দিন, মিজানুর রহমান ও মাহমুদুর রহমান নামে আরও ৩ জনকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন নিহতের স্বজনরা। উক্ত ৫ মামলার মধ্যে আজ আদালত ৪টি মামলার তদন্তের নির্দেশ দেন বাকি একটি মামলা পরবর্তীতে শুনানির দিন ধার্য করা হয়।

আব্দুল আমিন ও মাহমুদুর রহমান হত্যা মামলাটি সিআইডিকে ও শাহাব উদ্দিন হত্যা মামলাটি পিবিআইকে এবং মিজানুর রহমান হত্যা মামলাটি উখিয়া-টেকনাফের সহকারী পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।

এর আগে মামলার আবেদনগুলো আমলে নিয়ে এ সংক্রান্ত পূর্বের কোনো মামলা রয়েছে কিনা এবং ময়নাতদন্ত করা হয়েছে কিনা জানতে চেয়ে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। থানা থেকে প্রতিবেদন দেয়ায় আজ (সোমবার) উক্ত মামলাগুলো তদন্তের নির্দেশ দেয়া হল।
বিডিনিউজ ইউরোপ/১৬ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ