• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরবে সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

আমান উল্লাহ কূটনৈতিক বিশ্লেষক সৌদি আরব থেকে
আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

সৌদি আরবে সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ——-

করোনাভাইরাস মহামারির মধ্যে সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ রবিবার(১৮জুলাই) থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতবারের মতো এবারও অন্য দেশ থেকে কেউ অনুমতি না পেলেও সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ৬০ হাজার মানুষ।

ইসলামের ৫ স্তম্ভের একটি হজ। পবিত্র মক্কায় হাজীদের বায়তুল্লাহ জিয়ারত, আরাফাতের ময়দানে অবস্থানসহ আনুষঙ্গিক আরও কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হজ পালিত হয়। বিত্তবান ও শারীরিক সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ এবং প্রতি বছর কোরবানি দেওয়া ওয়াজিব।

সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাত ১০ টা থেকে মক্কায় পৌঁছাতে শুরু করেছেনএবারের হজে অনুমতি পাওয়া মুসল্লিরা। ৫ লাখ ৪০ হাজার আবেদনকারীর মধ্য থেকে মাত্র ৬০ হাজার মুসল্লি এবার হজে অংশ নেওয়ার সুযোগ প্যেছেন। হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দু’টি ডোজই নিয়েছেন বলা জানা গেছে। বড় ধরনের স্বাস্থ্য জটিলতা নেই, যারা সুযোগ পেয়েছেন তাদের সবার বয়স ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত।

আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে-বিভিন্ন স্থানে হাজিদের সেবা দিতে ১৭৭০টি বাস ও ৪৫টি স্ট্রোক সেন্টার থাকবে। জাবালে রহমত এলাকায় ২৩টি ও মিনা প্রান্তরে থাকবে ২২টি। এছাড়াও ৪২টি নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকবে। হজের স্থানগুলোতে চিকিৎসাসেবা দিতে কাজ করবে ৩২টি চিকিৎসক দল ও ৩৬টি অ্যাম্বুলেন্স। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি থাকছে ১৫ হাজার সেবাকর্মী ।।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ