হাতীবান্ধায় শাহ্ ফাউন্ডেশন এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দিদের খাবার বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫শত জনকে খাবার দিলেন আমেরিকান প্রবাসী শাহ্ জে চৌধুরী। এ সময় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ,আলু দেয়া হয়।

সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শাহ্ ফাউন্ডেশন আয়োজিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ওই সব মানুষদের হাতে খাবার তুলে দেন।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান
অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল, সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রোমান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০জুলাই/জই