হাতীবান্ধায় অসহায় ও দরিদ্ররা পেলেন রক্তদান সংস্থা-HBDO’র ঈদ সামগ্রী
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে
১ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে হাতীবান্ধা রক্তদান সংস্থা-HBDO এর উদ্যোগে হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, হাতীবান্ধা রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা ও এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মন্জুর হোসেন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক রুবেল, ফেন্সি, রক্তদান সংস্থা-HBDO’র সভাপতি জুলফিকার বাদশা রতন, সম্পাদক মেহেদী হাসান সিফাতসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
bdnewseu24.com/24july/ZI