• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পুলিশের অক্লান্ত পরিশ্রমে ও মানুষ মানছে না সরকার ঘোষিত লকডাউন,পেটের দায়ে ঢাকামুখী মানুষ

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

পুলিশের অক্লান্ত পরিশ্রমে ও মানুষ মানছে না সরকার ঘোষিত লকডাউন। পেটের দায়ে ঢাকামুখী মানুষ

ধনবাড়ী-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী মানুষে ঢল।

লকডাউনের মধ্যে আগামীকাল রোববার থেকে গার্মেন্টসসহ শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় ধনবাড়ী -টাঙ্গাইল- ঢাকামুখী মানুষের ঢল নেমেছে।

খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে তারা। এতে করে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, মির্জাপুর, গোড়াই এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঢাকামুখী হচ্ছেন। পায়ে হেঁটেও যেতে দেখা যাচ্ছে লোকজনদের। পুলিশের তেমন কোন তৎপরতা দেখা যায়নি সড়কটিতে।

ধনবাড়ী কথা হয় গার্মেন্টস কর্মী মরিয়মের সাথে। কাজ করেন গাজীপুর একটি গার্মেন্টসে। তিনি, জানিয়েছেন, কাল থেকে গার্মেন্টস খোলা। কাজে যোগ না দিলে চাকরি থাকবেনা। প্রাইভেটকার, সিএনজি, মাইক্রোবাসে কয়েকগুন বেশি ভাড়া। তাই ট্রাকেই যাচ্ছি।

মরিয়মের মতো নূরু, মনোয়ারা, ফারজানা, রফিকুল ইসলাম, মাসুদসহ আরো অনেকেই জানিয়েছেন, কাল গার্মেন্টস খোলা। চাকরি রক্ষার্থে যেকোনো ভাবে কাল কাজে যোগ দিতে হবে। যেভাবে পারি যেতেই হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ