• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ‘মানবসেবা সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

হাতীবান্ধায় ‘মানবসেবা সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজ হোক মানুষের জন্য, মানবতার জন্য এই স্লোগান কে সামনে রেখে গত ১ আগস্ট রোজ রবিবার বিকাল ৫টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্দর বাসস্ট্যান্ডে অবস্থিত রাজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ আলোচনা সভার আয়োজনের মধ্যে দিয়ে ‘মানবসেবা সংগঠন’ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তোহিদ্দুজ্জামান রোকন এর সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতীবান্ধা মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টা রেজাউল হায়দার, সভাপতি শাহজাহান আলী শামীম।

এ ছাড়াও সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাকিলুজ্জামান শাকিল, সাধারণ সম্পাদক নুর আমিন রহমান।

এ সময় হাতীবান্ধা মানবসেবা সংগঠনের সদস্য মেহেদী হাসান মানিক, রিয়াদ হাসান, রবিউল ইসলাম, বিশাল সরকার, তারেক হোসেন, জিয়াউর রহমান, শাহরিয়া ইকবাল সম্রাট, রিফাত হোসেন রাব্বি, সাব্বির হোসাইন, রুবেল পারভেজ প্রান্ত, সেলিম হোসেন সুমন, ফরহাদ হোসেন, অপূর্ব চন্দ্র বর্মন, সাদিক মাহমুদ সিয়াম, জান্নাতুল ফেরদৌস,সাকিব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বক্তৃতারা বলেন, হাতীবান্ধা মানবসেবা সংগঠন পরিবারের পক্ষ থেকে ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। আমরা জাতির পিতা ও ১৫ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ