• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমে সার্ভিস ইতালীর ২য় শাখা রা কাফ এন্ড পাত্রোনাতো ফেনাপের শুভ উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

রোমে সার্ভিস ইতালীর ২য় শাখা রা কাফ এন্ড পাত্রোনাতো ফেনাপের শুভ উদ্বোধন

দীর্ঘ দিন থেকে অভিবাসীদের সেবা প্রদান করার মাধ্যমে প্রবাসীদের কাছে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সহায়তা কেন্দ্রগুলি। বাড়ছে নতুন শাখা আর অফিসের সংখ্যাও। কাফ সেক্টরের সাথে সম্পৃক্ততাও বাড়ছে বাংলাদেশীদের। পুরুষদের পাশাপাশী নারীদের আগ্রহও বাড়ছে সহায়তা কেন্দ্রগুলির দিকে। তারই ধারাবাহকতায় রোমে সার্ভিস ইতালির ২য় শাখার উদ্বোধন করা হয়েছে, যার স্বতাধিকারী হিসেবে থাকছেন একজন নারী রাইমা আহমেদ।

কাফ, পাত্রোনাতো এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে কোন বিষয়ে সঠিক তথ্য ও নির্ভুল সেবা প্রদান করার লক্ষ্যে সার্ভিস ইতালির কর্ণধার মনির মোহাম্মদের সার্বিক তত্বাবধানে ও স্বত্বাধিকারী রাইমা আহমেদের পরিচালনায় রা কাফ এন্ড পাত্রোনাতো ফেনাপের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বিশেষ অতিথি মেস্ত্রে কাফ পাত্রোনাতোর কর্ণধার সাজ্জাদ হোসেন, এডভোকেট জর্জ মোরি, এডভোকেট আলেসসিও কাসেল্লি জুয়েলে বালদারি, ব্যবসায়ী আরিফ সাঈদ জুয়েল, তাপস ঘোষ সহআরো অনেকে।

উপস্থিত অতিথিরা পুরুষদের পাশাপাশী এধরণের সহযোগীতামূলক প্রতিষ্ঠানের সাথে নারীদের সম্পৃক্ততাকে স্বাগত জানান এবং বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলি যে সুনাম অর্জন করেছে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯আগস্ট/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ