• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘ঢাকায় আহ্বায়ক কমিটির মধ্যদিয়ে বলয় ও বাণিজ্যের সুযোগ বন্ধ হয়েছে’

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

‘ঢাকায় আহ্বায়ক কমিটি দিয়ে বলয় ও বাণিজ্যের সুযোগ বন্ধ হয়েছে’

রাজধানীর দুই মহানগরে বিএনপি’র যে আহ্বায়ক কমিটি হয়েছে তাতে ব্যক্তি বলয় ও কমিটি বাণিজ্যের পথ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন কমিটির নেতারা।

বিএনপি নেতারা বলছেন, এর মধ্যদিয়ে দলে যে শুদ্ধাচার শুরু হয়েছে তার ধারবাহিকতা থানা-ওয়ার্ডসহ মহানগরের পূর্ণাঙ্গ কমিটিতেও থাকবে। তবে, কমিটিতে নাম না থাকাকে অপ্রত্যাশিত বলছেন পদ না পাওয়া অনেক নেতা। তাদের দাবি, বলয়ের রাজনীতির কারণেই বহু যোগ্য নেতার ঠাঁই হয়নি আহ্বায়ক কমিটিতে।
মেয়াদ শেষ হওয়ার দুই বছরেরও বেশি সময় পরে চলতি মাসের শুরুতে ঢাকার দুই মহানগর কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। বহুদিন পর দলের সবচেয়ে শক্তিশালী এই দুই ইউনিট সবধরনের প্রভাবমুক্ত স্বচ্ছ কমিটি পেয়েছে বলে দাবি নেতাদের।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘দলের মধ্যে কোনও ব্যক্তি বলয় নেই, আমাদের অনেক শুভাকাঙ্খী থাকতে পারে, আমাদের অনেক বড়ভাই আছেন। আমরা প্রত্যেকেই কারও না কারও সাথে রাজনীতি করেছি কিন্তু এখানে কোনও বলয় নেই। দলের একমাত্র বলয় খালেদা জিয়া এবং তারেক রহমান।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘বিএনপির রাজনীতিতে ঐতিহ্যগত যে বিষয় ছিলো, সেই ট্রেডিশন ভেঙে খালেদা জিয়া এবং তারেক রহমান দিনবদলের যে ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতা আজ দৃশ্যমান।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী বলেন, ‘সুস্থ একটা কমিটি হয়েছে। এই কমিটিতে নেতাদের মাধ্যমে কোনও পদ বাণিজ্য হয়নি এবং কোনও বলয়ের কমিটি না।’
এই কমিটিকে স্বাগত জানালেও নানা প্রশ্ন আছে পদ পাওয়া ও না পাওয়াদের।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল আলম রবি বলেন, ‘পাওয়া না পাওয়ার প্রশ্ন সব কমিটিতেই থাকবে। কিন্তু, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখবেন তখন অনেক কিছুই সামনে আসবে। তবে, আমার কাছে মনে হয়েছে দল যেটা ভালো মনে করেছে তাই করেছে।’
হতাশা নয়, বরং বাদ পড়াদের জন্যও সুখবর আসছে বলে জানালেন নেতারা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ