• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এমনিতেও তলানিতে এবার আরও পেছালো

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদকঃ
আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এমনিতেও তলানিতে এবার আরও পেছালো
বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এমনিতেও তলানিতে। এবার আরও পেছালো। দুই মাসের ব্যবধানে বাংলাদেশ ফুটবল র‍্যাংকিংয়ে পিছিয়েছে চার ধাপ। এ বছরের মে’তে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ, নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে চার ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা হাল নাগাদ করা র‍্যাংকিং প্রকাশ করে। এপ্রিল থেকে মে পর্যন্ত অবস্থান ছিল ১৮৪। এর আগে ছিল ১৮৬তম অবস্থানে। ২০২০ সাল জুড়ে অবস্থান ছিল ১৮৬তম স্থানে। এর আগের বছর ২০১৯ সালে ছিল ১৮৭তম স্থানে।

এই তিন বছরের মধ্যে এটাই সর্বনিম্ন র‍্যাংকিং। এর আগে সর্বনিম্ন র‍্যাংকিং ছিল ১৯৭তম স্থানে। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে ছিল বাংলাদেশ। আর ১৯৯৬ সালের জুলাইয়ে সর্বোচ্চ র‍্যাংকিং ছিল ১১০তম স্থানে।

চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে ড্র ছাড়া ভারত-ওমানের বিপক্ষে হারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০ ও ওমানের বিপক্ষে ৩-০ গোলে হারে লাল সবুজের দল। এরপরেই অবনতি ঘটে র‍্যাংকিংয়ে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ