টেকনাফের মােচনী থেকে ৪,৭৯০ পিস ইয়াবা’নিয়ে রোহিঙ্গা সহ ২জন’কে আটক করেছে র্যাব-১৫
কক্সবাজারের টেকনাফ মোচনী থেকে ৪,৭৯০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা মৃত্যু হাবিবুর রহমানের পুত্র: মোঃ সলিম (৩৫) এবং স্থানীয় দক্ষিণ লেদা এলাকার জামাল হোসেনের পুত্র: আবু বক্কর’কে ৪,৭৯০ পিস ইয়াবা’সহ গ্রেপ্তার করেছে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
মঙ্গলবার ১৭ আগষ্ট বিকেল ৫:২০:মি: সময় লেদা ক্যাম্পের সি ব্লক ২১১ শেড নম্বরের মােঃ ছলিম ( ৩৫ ) ( রােহিঙ্গা ) , পিতা- মৃত হাবিবুর রহমান (২) স্থানীয় দক্ষিণ লেদা ৮ নং ওয়ার্ডের জামাল হোসেনের পুত্র:আবু আবু বক্কর ( ২০ ) টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার WFP অফিসের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের সময় কক্সবাজার র্যাব-১৫ গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ মোচনী এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন অবস্থায় র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর গাড়ি নিয়মিত টহল দেওয়ার সময় WFP অফিসের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,এর একটি চৌকস অভিযানিক দল ১৭/০৮/২০২১ ইং আনুমানিক ৫:২০ ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে র্যাব-১৫ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় মোঃ সলিম রোহিঙ্গা (৩৬) ও আবু বক্কর’কে ৪,৭৯০শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমােট ৪,৭৯০শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ ‘র মিডিয়া অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।আটককৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮আগস্ট/জই