• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে একাধিক মামলার আসামী উজ্জ্বল ডাকাত গ্রেফতার

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে একাধিক মামলার আসামী উজ্জ্বল ডাকাত গ্রেফতার।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) এর দিকনির্দেশনায় চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, চরভদ্রাসন থানাধীন চর সালেপুর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী, চর এলাকার ত্রাস, গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামী উজ্জ্বল খাঁ অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চর সালেপুর এলাকা হতে ১৮ আগস্ট ২০২১ বিকাল ১৮.০০ ঘটিকার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উজ্জল খাঁ (৪৫), পিতা- বাদশা খাঁ, গ্রাম- চর শালেপুর, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।

একাধিক মামলার আসামী উজ্জল খাঁর স্থায়ী ঠিকানা চরভদ্রাসন থানার সীমান্তবর্তী এলাকা নদীবেষ্টিত দুর্গম চর শালেপুর হওয়ায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডের সহিত জড়িত ছিল। আসামি উজ্জ্বল খাঁ দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারের জন্য পুরষ্কার ঘোষণা করা হলেও সে পলাতক থাকায় এবং দুর্গম চর এলাকায় নানা প্রতিবন্ধকতার কারণে উক্ত আসামীকে গ্রেফতার করা দুরুহ ছিল।

বিভিন্ন সময়ে গ্রেফতারের অভিয়ান পরিচালনা করলেও দুর্গম এলাকা হওয়ায় এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ থানার পার্শ্ববর্তী হওয়ায় সহজেই উক্ত আসামী অত্র থানা এলাকা অতিক্রম করে অন্য জেলায় আত্মগোপন করে আসছিল। চরভদ্রাসন থানা পুলিশের দীর্ঘ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতায় আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়।

উক্ত আসামীকে গ্রেফতারের সংবাদে চরবাসী সহ চরভদ্রাসন থানার সর্বসাধারণ স্বস্তির নিশ্বাস ফেলেছে। আসামীকে গ্রেফতারের ফলে চর এলাকা সহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার হরিরামপুর, ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানা এলাকার নানাবিধ অপরাধ কর্ম হ্রাস পাবে। ধৃত আসামীর বিরুদ্ধে নারী – শিশু, মাদক, মারামারিসহ ০৩ টি মামলা বিচারাধীন রয়েছে। ধৃত আসামিকে ১৯ আগস্ট ২০২১ সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফরিদপুরে প্রেরণ করা হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ