• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফরিদপুরের সদরপুরের চৈতের কোল নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দেড়শ বছর ধরে চলা এ প্রতিযোগিতায় ছোট-বড় ১০ টি নৌকা অংশ নেয়। করোনার মহামারীতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে এ নদীর দুপাড়ে বসেছে মেলা।

আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলার সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়নের চৈতের কোল নামক নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন,চরবিষ্ণপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার হুমায়ূন কবির, স্থানীয় সমাজ সেবক আবুল কালাম আজাদ, সমাজ সেবক সাহিনুল ইসলাম প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ২৪ ইঞ্চি কালার টিভি। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করা দলকে ২০ ইঞ্চি টিভি দেওয়া হয়।

সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সুস্থ্য বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগিতার ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

চরবিষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, প্রায় দেড়শ বছর ধরে এ নদীতে চলে আসছে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আজকের এ নৌকা বাইচ দেখতে ২০ হাজার মানুষ নদীর দুপাঁশে ভীড়ে জমায়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ