• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আমির হোসেন আমু

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আমির হোসেন আমু
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জড়িতদের মুখোশ উন্মোচন করতে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি আমির হোসেন আমুর

কাদের ইন্দনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এর পেছনে কারা মদদদাতা ও উস্কানিদাতা ছিল তাদের মুশোখ উন্মোচন করতে নিরপেক্ষ একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। আজ বুধবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, আজকে সারা দেশে দাবি উঠেছে, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ বিষয়টি আজওে পরিস্কার হওয়া প্রয়োজন। তাই একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে বুধবার বেলা ১২টায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে(ভার্চুয়ালী) জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু একথা বলেছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সালেহ উদ্দিন সালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. আনোয়ার হোসেন আনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল, প্রেসক্লাব আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, জেলা যুবলীগ নেতা রেজাউল করীম জাকির। অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মানিক রায় বক্তব্য রাখেন। পরে প্রেসক্লাব সদস্য মুহআব্দুর রশিদের পরিচালনায় বঙ্গবন্ধু ও তঁার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ