• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.) ও উনার ছোট বোনের ইন্তেকালে গ্রীস ওলামা শুরার শোক প্রকাশ

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.) ও উনার ছোট বোনের
ইন্তেকালে গ্রীস ওলামা শুরার শোক প্রকাশ।

বাংলাদেশে নাস্তিক মুর্তাদ দমনে ইসলামী জাগরনের প্রান পুরুষ আপোষহীন মজলুম জননেতা বিদগ্ধ আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ ১৯/০৮/২০২১ ইং চট্রগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনার ইন্তেকালে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ একজন অভিভাবক তুল্য বুজুর্গ আলেমকে হারালো।
তিনি ছিলেন হযরত হোসাইনের (রাদি.)আদর্শের বাস্তব নমুনা। তিনি ছিলেন আপোষহীন মজলুম আলেমে দ্বীন। বাতেলের সাথে আপোষ না করার কারনে উনাকে অনেক জেল-জুলুম সহ্য করতে হয়েছে।
তিনি সারাজীবন শাসকদের ভয় ও প্রলোভন কে উপেক্ষা করে মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন।তাইতো আশুরার মাসেই ৬৭ বছর বয়সে মাওলার সান্নিধ্যে চলে গেলেন মহাকালের সফরে। মৃত্যুকালে উনি এক ছেলে, পাঁচ মেয়ে সহ অনেক গুনগাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

গ্রহনযোগ্য সূত্রে জানা যায় যে, উনার মৃত্যু সংবাদ শুনে তৎক্ষনাৎ উনার ছোট বোন ইন্তেকাল করেছেনে।
আল্লামা বাবুনগরী ও তাঁর ছোট বোনের মৃত্যুতে
গ্রীস ওলামা শুরার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। আমরা উনাদের রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ