• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় চাঁদার দাবিতে বসত বাড়িতে হামলা-ভাংচুর : আহত-১

তানজিল হোসেন ( বরিশাল) ভোলা থেকে
আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ভোলায় চাঁদার দাবিতে বসত বাড়িতে হামলা-ভাংচুর : আহত-১

আজ ১৯ আগস্ট ( বৃহস্পতিবার ) ভোলায় বেলা ১২ ঘটিকায় দাবীকৃত চাঁদার না দেওয়ায় ভাইয়ের বসত বাড়িতে হামলা এবং মারধরের ঘটনা ঘটে। সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের সালে আহমেদ মাষ্টার বাড়িতে এ হামলা ঘটনা ঘটে। খাইরুল আলম বাসু (৫০) এর উপর তারই ভাই সরোয়ার আলম রাজু ও নুরে আলম মোর্শেদ এই হামলা চালায়। এতে খাইরুল আলম বাসু গুরুত্ব আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল আলম বাসু বলেন, আমার ভাইদের সাথে পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে
আসছে।

আমি দীর্ঘ ১৩ বছর যাবৎ ডিস ক্যাবলের ব্যবসা করে আসছি। এই ব্যবসায় আমার ভাই নুরে আলম মোর্শেদ অংশীদার হিসেবে থাকতে চাইলে তাকে অংশীদার হিসেবে না নেওয়ায় সে বিভিন্ন সময় নানা ভাবে আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছে ।

আমি তাদের হুমকিতে বেশ কয়েকবার প্রায় ৬০ হাজার টাকা দিয়েছি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে পূনরায় আমার ভাই সরোয়ার আলম রাজু, মোর্শেদ, আমার বাড়িতে এসে চাঁদা দাবি করেন ।

চাঁদা না দিলে তারা আমাকে বাড়িতে থাকতে দিবে না বলে হুমকি দেয়। এ সময় আমি তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজু ও মোর্শেদ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে ভাংচুর চালায় ।

বাধা দিলে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মোর্শেদ, রাজু বাহিনী। ভাতিজী রুপা দেশিও অস্ত্র দা নিয়ে আসলে আমার ভাই রাজু আমার উপর দা দিয়ে আঘাৎ করেন । আমার হাত কেটে যায় তাতে ১৬টি সেলাই দেওয়া হয়েছে । এ সময় আমার ঘরের ওয়ারড্রব ভেঙে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় ।

এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে তিনি বলেন, ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।

অভিযুক্ত সরোয়ার আলম রাজু ও নুরে আলম মোর্শেদ বলেন, এ রকম কোন ঘটনাই ঘটেনি ।

তারা অভিযোগ করে বলেন, মূলত সুপরির বাগান টাক দেওয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ