• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে আটকা পড়া প্রবাসিদের মানববন্ধন

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

সিলেটে আটকা পড়া প্রবাসিদের মানববন্ধন বহির্বিশ্বে
করোনা অতিমারীর কারণে দেশে আটকা পড়েছেন সিলেটের সহস্রাধিক প্রাবাসি।আটকা পড়া প্রবাসিদের উদ্যোগে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২২আগস্ট) দুপুরে বিভিন্ন প্রবাসি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রাবাসিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।করোনার কারণে দেশে এসে আটকা পড়ে দৈন দশায় দিনাতিপাত কাটছে বলে অভিযোগ এনে দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।
প্রবাসিরা জানান,তারা যদি সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে না যেতে পারেন তাহলে তাদের আত্মহত্যা ছাড়া কিছু করার থাকবে না।একই সাথে সিলেট ওসমানী বিমানবন্দরে রেপিড পিসি আর টেস্ট স্হাপনের জন্যেও জোরালো দাবী করে
মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসি কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন সিলেটের প্রবাসিরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসি কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ রিয়াজ,
সাহেবের বাজার প্রবাসি সমিতির উপদেষ্টা আব্দুল জব্বার,চুনু মিয়া,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,জৈন্তাপুর প্রবাসি কল্যাণ সমিতির নাজিম উদ্দিন,কামরুল ইসলাম,বিয়ানীবাজার প্রবাসি গ্রুপের জুবের আহমেদ,কানাইঘাট প্রবাসি সমাজ কল্যাণ পরিষদ (ইউ এ ই) এর সভাপতি জুনাইদ আহমেদ,সহ সভাপতি মতিউর রহমান,সহ মিডিয়া সম্পাদক কাওছার আহমেদ,আটকে পড়া প্রবাসি দুবাই প্রবাসি (ইউএই) নরসিংপুর,দোয়ারাবাজার এর সভাপতি মো.সেলিম আহমেদ,মো.আব্দুল হক,
আটকা পড়া প্রবাসি (ইউ এ ই)
মৌলভীবাজারসহ সিলেট বিভাগের প্রায় ডজনখানেক প্রবাসি সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ