উখিয়ার মরিচ্চা বাজার থেকে র্যাব-১৫, অভিযানে ১৯,হাজার পিস ইয়াবা’সহ ২ রোহিঙ্গা আটক ।
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্চা দক্ষিণ স্টেশনের মেসার্স আয়েশা ট্রেডার্স সংলগ্ন এলাকা থেকে ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ উল্লাহ (৩৬) ও ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আমির হোসেন’কে, ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫
শনিবার ২১শে আগষ্ট রাত ৯:৩০:মি সময় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরিচ্চা দক্ষিণ স্টেশনের মেসার্স আয়েশা ট্রেডার্স সংলগ্ন ফাঁকা রাস্তায় ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছিল এমন সূত্রে: জানা গেছে যে ইয়াবা ব্যবসায়ী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী রোহিঙ্গা ক্যাম্পের হাকিমপাড়া ১৪ নং ক্যাম্পের ১ নং ব্লকের শফি মোহাম্মদের পুত্র: মোঃ রশিদ উল্লাহ (৩৬)ও
১৩ নং ক্যাম্পের ১ নং ব্লকের মৃত আমির হামজার পুত্র: আমির হোসেন(৪২) ২,জন মাদক ব্যবসায়ী ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাস্তার পাশে ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন।
এমন অবস্থায় র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর একটি গাড়ি নিয়মিত টহল দেওয়ার সময় তমিজ সাও: রাইস মিলের কিনারায় পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন অবস্থায় র্যাব-১৫ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় মোঃ আমির হোসেন’ (৪২) ও মোঃ রশিদ উল্লাহ (৩৬)কে’ ১৯,হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ ‘র মিডিয়া অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।আটককৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই