টেকনাফের কচুবনিয়া হিন্দুপাড়া থেকে র্যাব-১৫’র অভিযানে ১,৬১০ পিস ইয়াবা’সহ আটক ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩,জন মাদক ব্যবসায়ীকে ১,৬১০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫।
রবিবার ২২শে আগষ্ট ভোর রাত ৫:৩০:মি সময়
টেকনাফ সদর উপজেলার কচুবনিয়া হিন্দুপাড়া এলাকা সংলগ্ন কালভার্টের উপর থেকে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
মাদক কারবারিরা হলেন উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ফলিয়া পাড়ার জাফর আলমের পুত্র: ১/মোঃ ইসমাইল (৩৭) হাজির পাড়া’র আব্দুল মালেকের পুত্র:২/ মোঃইব্রাহীম (২০)ডেইল পাড়ার মৃত উমর মিয়ার পুত্র:৩/মোঃ আয়ুব (৩১) উভয় জন জালিয়াপালং ইউপি:৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায় র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে পৌঁছলে মাদকদ ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন অবস্থায় র্যাব-১৫ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় : ১/মোঃ ইসমাইল (৩৭)২/ মোঃইব্রাহীম (২০)ডেইল পাড়ার ৩/মোঃ আয়ুব (৩১) ১,৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ ‘র মিডিয়া অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।আটককৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/২২আগস্ট/জই