• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির বেসাইনখান নির্মিত গণহত্যার স্মৃতি ফলকটি ভেঙ্গে যাচ্ছে

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ঝালকাঠির বেসাইনখান নির্মিত গণহত্যার স্মৃতি ফলকটি ভেঙ্গে যাচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলার বেসাইনখান গণহত্যার স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতি ফলকটি ভেঙ্গে যাচ্ছে। বেসাইন খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাড়ে বধ্যভূমি স্থানে বেসরকারি উদ্যোগে ২০১০ সালর ২১ জুন স্মৃতি ফলকটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। বেসাইন খান গ্রামের সন্তান ও ঢাকার ব্যবসায়ী সাইদুর রহমান হিরু ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে কয়েক লক্ষ টাকা ব্যায় করে আকর্ষনী শহীদ মিনারটি নির্মাণ করেন। জেলায় ব্যক্তিগত উদ্যোগে এটাই বধ্যভূমীতে স্মৃতি ফলক নির্মাণ। নির্মাণাধিন স্মৃতিফলকের পাশ দিয়ে ত্রিমূখী খালে তীব্র স্রোতের কারণে মাটি সড়ে গিয়ে স্মৃতি ফলকটি ভেঙ্গে পরার উপক্রম হয়েছে। এবং কয়েকটি স্থানে ইতো মধ্যে ফাটল ধরে ঝুকিপূর্ণ অবস্থায় চলে এসেছে। এলাকাবাসীর পক্ষ থেকে স্মৃতি ফলকটি রক্ষা করার জন্য সরকারের কাছে দাবী করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বেসাইনখান মধ্যমিক বিদ্যালয় একটি অনুষ্ঠানে এলে তাকে স্মৃতি ফলকটির বর্তমান অবস্থা দেখানো হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
১৯৭১সালে ২১ জুন মাসে পাক হানাদার বাহিনী বেসাইন খান গ্রামসহ আসে পাশের গ্রাম ঝুড়ে মুক্তিযোদ্ধা ও সংখ্যা লঘু পরিবার এবং আওয়ামী লীগ পরিবারের সদস্যদের ধরার জন্য চার দিক থেকে ঘেরাউ করে সাড়াশী অভিযান চালায়। অভিযানে তৎকালীন ঢাকার সিটি করেজের ছাত্রলীগ নেতা ও এই গ্রামের সন্তান রেজাউল করিম মানিক ও সাইদুর রহমান রতনক ২ সহদরসহ ৩০ জন পাকবাহিনীর হাতে আটক হয়। এদেরকে বেসাইন খান বিদ্যালয়ের মাঠে এনে প্রথমে শারীরিক নির্যাতন চালান হয় এবং পরে তাদেরকে খালের পাড়ে দাড় করিয়ে গুলি করে হত্যার পর খালের পাড়ে ফেলে রাখা হয়। স্রোতের কারণে অনেক লাশ ভেসে যায় এবং পাকবাহিনী চলে যাওয়ার পর স্থানীয় লোকজন মৃতদেহ তুলে তাদের স্বজনদের কাছে দেয়। তবে, অনেকেরই মৃত দেহ পাওয়া যায়নি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ