• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ও মসজিদ বিষখালীতে বিলীন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ঝালকাঠি সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ও মসজিদ বিষখালীতে বিলীন

ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গনের সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালযের দুটি শ্রেণী কক্ষ ও একটি মসজিদটি বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের নীচে চাপা পরে স্থানীয় আফসার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র নেয়ামতুল্লা নিখোজ এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলাপ্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারে বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
স্থানীয়রা জানায়, নির্মানের সময় ঝুঁকিপূর্নভাবে বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় এটি এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। ভবনের বাকি অংশ যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে। এতে বিদ্যালয়টির প্রায় তিন শত ণিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরবে, অন্যদিকে,ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকবেনা। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও তা করা হয়নি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ