• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে ঋণের কিস্তি বাকি পড়ায় ঋণ গ্রহিতার গরু আটকের অভিযোগ

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ধনবাড়ীতে ঋণের কিস্তি বাকি পড়ায় ঋণ গ্রহিতার গরু আটকের অভিযোগ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ঋণের এক হাজার টাকার কিস্তি বাকি পড়ায় ঋণ গ্রহিতাসহ তার পরিবারের সদস্যদের শারীরিক লাঞ্ছনা ও দ্বিতীয় দফায় গাভী ছিনিয়ে নিয়ে ঋণ গ্রহিতাকে আটকে রাখা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানী গ্রামে। এ নিয়ে ভুক্তভোগী ঋণ গ্রহিতা থানায় লিখিত দিয়ে পুলিশের কাছে আইনগত সহায়তা চেয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরের দিকে ধনবাড়ী থানায় আলোচিত ওই লিখিত অভিযোগে দিয়েছেন কেরামজানী গ্রামের জনৈক ইউসুফ আলীর ছেলে সোহেল রানা। সোহেল রানার কাছে অভিযুক্তদের বর্গা দেয়া গরু ও তার ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টির কথা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া । তবে ইন কোয়ারি করে আসল তথ্য জানা যাবে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে ও থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের নজরুল ইসলাম তার দুই ছেলে তুষার ও সজীব কেরামজানী বাজারে অননুমোদিত বিভিন্ন সমবায় সমিতি’র নামে সুদের ব্যবসা করেন। ওই সমিতি থেকে সোহেল রানা প্রায় ১০ মাস আগে ১০ হাজার টাকার একটি লোন নেন। পরের সপ্তাহ থেকেই ৩১০ টাকা হারে টাকা ফেরত দিতে শুরু করেন। সংসারের টানাটানিতে শেষ দিকে এসে কয়েক সপ্তাহ কিস্তির টাকা দিতে না পারায় ১ হাজার টাকা বাকি পড়ে। এ নিয়ে দ্ব›েদ্ব গত ১৫ দিন আগে সোহেল রানার অনুপস্থিতিতে বাবা ইউসুফ আলীর উপর চড়াও হন নজরুল ইসলাম ও তার দুই সন্তান সজীব, তুষার। তাদের এমন আচরণে বৃদ্ধ ইউসুফ আলী অসুস্থ্য হয়ে পড়েন। এই জের ধরে গত ২৩ আগস্ট সাড়ে ১১ টার দিকে সোহেল রানা তার একটি গাভী নিয়ে কেরামজানী বাজারে প্রাণি সেবা কেন্দ্রে বিজ দিতে গেলে কথিত সমবায় সমিতির মালিক বাবা পুত্ররা তার গাভী আটকিয়ে দেন। প্রতিবাদ করতে গেলে তাদের হাতে পিটুনি খেয়ে আহত হন।
যুবলীগ নেতা স্থানীয় বাসিন্দারা জানান, টাকা ফেরত দিয়ে গরু নেয়ার শর্তে সোহেলকে ছেড়ে দেয়া হয়। ৫৫ হাজার টাকা মূল্যের ওই গাভী আটকানোর দিনই রাত ৯ টার দিকে আবারও সোহেল রানার বাড়িতে হানা দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকেন।
সোহেল রানা অভিযোগ করেন, এর আগেও (১৫ দিন আগে) একই কারণে তার বৃদ্ধ বাবাকে তারা নাজেহাল করলে তার বাবা অসুস্থ্য হয়ে পড়েন। গত সোমবারের ঘটনার রাতে বাড়িতে দ্বিতীয় দফায় চড়াও হলে প্রতিবাদ করলে তার বাবা ইউসুফ আলী দ্বিতীয়বারের মতো তাদের হাতে লাঞ্ছিত হন। বাবাকে তাদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসে বোন শিলা আক্তারও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন।
স্থানীয় বাসিন্দা শরাফত জানান, গরু বর্গা সংক্রান্ত যে তথ্য বলা হচ্ছে তা সত্য নয়। এলাকার কেউ এটি বলতে পারবে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গরু আটকানোর কথা সত্যি। তবে বর্গা দেয়ার কথা বলছে এক পক্ষ। অন্য পক্ষ বলছে টাকা শোধ না দেয়ার কারণ। এখনও এ নিয়ে বসা হয়নি। বসে দুই পক্ষের কথা শুনে প্রমাণ সাপেক্ষে বলা যাবে আসল ঘটনা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ