• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইশতিয়াক আহমেদ জয় কক্সবাজারে সংবর্ধিত

আশিকুল ইসলাম আশিক, সদর ( ককসবাজার)
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ইশতিয়াক আহমেদ জয় কক্সবাজারে সংবর্ধিত
সদ্য সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় সাম্প্রতিক সময়ে ঘোষিত যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত যুবলীগের কেন্দ্রীয় কমিটি গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত কর্মসূচী পালিত হয়েছে। উক্ত কর্মসূচী শেষে
আজ মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার বিমান বন্দর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল শোভাযাত্রার মাধ্যমে ইশতিয়াক আহমেদ জয় কে পুষ্পমাল্যের মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য ইশতিয়াক আহমেদ জয় বলেন যতদিন বেঁচে আছি বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুনাম সমউন্নত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।নেতৃত্ববৃন্দের উদ্দেশ্যে আরো বলেন সরকারের উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌছে দেবার আহবান জানান। করোনা কালীন সারা দেশের মত ককসবাজার জেলা ছাত্র লীগের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সবশেষে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কাব্যিক সুরে বলেন

রিক্ত আমি, সিক্ত আমি ;দেবার কিছু নেই
আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ——-

বিডিনিউজ ইউরোপ/১৭ নভেম্বর / জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ