• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কাবুলে জোড়া বিস্ফোরণ, মার্কিন সেনাসহ নিহত ৬০

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

কাবুলে জোড়া বিস্ফোরণ, মার্কিন সেনাসহ নিহত ৬০

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মার্কিন সেনাসহ ৬০ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আল-জাজিরার প্রতিনিধি আলী লতিফ তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত ৫২ জন আহত হয়েছেন। কাবুলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ইমারজেন্সি হাসপাতাল জানিয়েছে, ৯০ মিনিটের মধ্যে তারা আহত অবস্থায় ৬০ জনকে পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইটে জানায়, আহত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’

আফগানিস্তানের বিষয়ে কংগ্রেশনাল ব্রিফিংয়ের বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, মার্কিন কর্মকর্তারা এ ঘটনার জন্য আইএসআইএস-খোরাসান গ্রুপ দায়ী বলে মনে করছেন।

মার্কিন সরকারের গোয়েন্দা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আরেক সরকারি সূত্র আল–জাজিরাকে জানায়, যুক্তরাষ্ট্র সরকার ঘটনা তদন্ত করে দেখছে। এই হামলার ধরন দেখে এটি আইএসআইএসকের বলে মনে হচ্ছে। এই হামলার ঘটনার পর যুক্তরাজ্য দেশটির ওপর ২৫ হাজার ফুটের নিচ দিয়ে কোনো ফ্লাইট চলাচল না করতে সতর্ক করে দিয়েছে.

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ