• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৈরাণ নদীর উপর নির্মিত ভাতকুড়া সেতু ভেঙে পড়েছে

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বৈরাণ নদীর উপর নির্মিত ভাতকুড়া সেতু ভেঙে পড়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বৈরাণ নদীর উপর নির্মিত ভাতকুড়া সেতু ভেঙে পড়েছে। এতে এলাকার কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র জানায়, সোমবার সেতুটি দেবে যায়। দেবে যাওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে সেতু দিয়ে মানুষ চলাচল করাছিল। কিন্তু শুক্রবার সকালে সেতুটি ভেঙে পড়েছে। এতে সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে।

২০১৮ সালে এডিবির অর্থায়নে ধনবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সেতুটি নির্মাণ করা হয়।

বৈরাণ নদীতে নির্মিত সেতুর পূর্ব পাড়ে ভাতকুড়া পশ্চিম পাড়ে দড়িচন্দ্রবাড়ী গ্রাম। দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষ এই সেতু দিয়ে চলাচল করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী গোষ্ঠী সেতুএলাকার বালু বাণিজ্যের সঙ্গে যুক্ত। তারা সেতুর কাছ থেকে বালু উত্তোলন করায় সেতুর সংযোগসড়ক ও গাইডবাঁধে ক্ষতি হয়। বন্যার পানির স্রোতে দুটি পিলার আলগা হয়ে সেতুর একটা অংশ দেবে যায়। নদীর খনন কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে পানি উনয়ন বোর্ড বৈরাণ নদী খনন করে। খনন করা নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে সেতুটি ঝুঁকিতে পড়ে।

ইউপি চেয়ারম্যান আরিফ বজলু বলেন, জনস্বার্থে দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কী না সেটা ভাবছি।

ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর সাংবাদিকদের বলেন, সেতুটি পুরাতন হয়ে গিয়েছিল। ২০১৩-১৪ অর্থ বছরে এডিবির অর্থে সাড়ে ৪ লাখ টাকায় ব্রিজটি নির্মিত হয়েছিল। তাছাড়া অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে এটি ক্ষতিগ্রস্ত হয়ে অবশেষে ভেঙে পড়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ