• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লালমোহনে ২ শিশু করোনায় আক্রান্ত, ফল নিয়ে হাজির ইউএনও

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

লালমোহনে ২ শিশু করোনায় আক্রান্ত ফল নিয়ে হাজির ইউএনও
ভোলার লালমোহনে একই পরিবারের ৪ জন আক্রান্ত হলেন করোনায়। তার মধ্যে ২জন শিশু। ২য় শ্রেণির ছাত্র ৭ বছরের শিশু তালহা, দশম শ্রেণির ছাত্রী তাবাচ্ছুম (১৫)।
শিশুদের করোনায় আক্রান্তের খরব পেয়ে ২৮ আগস্ট রাতে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ফল নিয়ে হাজির হলেন তালহাদের বাড়ীতে। ইউএনএর সাথে উপস্থিত ছিলেন লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম। তালহার বাবা দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক আবুল বাসার জানান তার পরিবারের সে বাদে ৪ জনের করোনা পজিটিভ আসে।

এর মধ্যে তার ছেলে তালহা, মেয়ে তাবাচ্ছুম, তার স্ত্রী নাজমুন নাহার ও তার মা মাজেদা ইসলাম। মাজেদা ইসলামের অবস্থা শংকটাপন্ন থাকায় তিনি লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে। বাকীরা নিজ বাড়ীতে আছে। তালহাদের বাড়ি লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড নূরবাগে। লালমোহন হাসপাতাল সূত্রে জানা যায়, এ সময় ইউএনও পল্লব কুমার হাজরা এবং ডাঃ শহিদুল ইসলাম আবুল বাসার কে আগামী ১৪ দিনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করে বলেন, যেহেতু করোনা আক্রান্ত হয়েছে সেজন্য নিয়ম মেনে এবং ডাক্তারের পরামর্শমত ওষধ সেবন করতে হবে। ভয়ের কিছু নেই, নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ সেবন করলে সকলেই ভালো হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০আগস্ট/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ