১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন খুলনা জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি
গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ ২৯ আগস্ট রবিবার দুপুর পৌনে ২টায় মহানগরীর খালিশপুর নিউজপ্রিন্ট গেটের সামনে শহীদ মিনারে মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য আলমগীর হোসেন লিটু, আর এস বিপ্লব, আবু বকর সিদ্দিকী, সেলিম বকুল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, ছাত্রনেতা জনি ইসলাম প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০আগস্ট/জই