• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ধর্মীয় সংগীত ও আলোচনা সভা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ঝালকাঠির সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া ৩৬ গ্রাম গোবিন্দ মন্দিরে পূজার্চনা,প্রসাদ বিতরণ ধর্মীয় সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আধ্যাপক ডা. অসীম কুমার সাহা। মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগ পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, বরিশাল হিন্দু সম্প্রদায়ের নেতা নারায়ন চন্দ্র নারু, ইউনিয়ন চেয়ারম্যান আঃ রহিম মিয়া ও সাবেক চেয়ারম্যান আব্দুর শুকুর মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। পরে পূজার্চনা প্রর্থনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে ৩৬ গ্রাম গোবিন্দ মন্দির এ অনুষ্ঠানের আয়োজনে শতশত হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী অংশ নেন।

বিডিনিউজ ইউরোপ/২৪ডটকম/১সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ