উখিয়া’র বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৩ হাজার ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ আটক ১

কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী জহির আহমদের বাড়ির সামনে থেকে সৈয়দুল আমিন(১৪) নামের এক রোহিঙ্গা কিশোরকে ৩৩, হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ আটক করেছে র্যাব-১৫ ।
শনিবার (০৪ ই সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ ঘটিকায় এই মাদক ব্যবসায়ী কিশোরীকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়নের- র্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস আভিযানিক একটি দল উখিয়া’র বালুখালী ১০ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জহির আহমদের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী (ব্লক জি ৮)-১০ নং ক্যাম্পের জহির আহমেদের পুত্র: মোঃ সৈয়দুল আমিন (১৪)কে ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার’সহ গ্রেফতার করেন, র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
আটকৃত আসামি মোঃ সৈয়দুল আমিন কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা শরণার্থী কিশোর মাদক ব্যবসায়ী স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা মায়ানমার হতে এসব মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫ এ’র সহকারী পুলিশ সুপার আব্দু্ল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান,এই অভিযান চলমান অবস্থায় আটককৃত আসামি’র সহযোগী আরো ২ জন আমাদের অবস্থান টের পেলে কৌশলে পালিয়ে যায়। এসব পলাতক আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫সেপ্টেম্বর/জই