• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বকেয়া পরিশোধ, পাটকল চালু ও দুর্নীতিবাজ-লুটপাটকারীদের বিচারের দাবিতে মিছিল

মুনীর চৌধুরী সোহেল , খুলনা
আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

খুলনায় কারখানা কমিটির মিছিল-সমাবেশে বক্তারা
বকেয়া পরিশোধ, পাটকল চালু ও দুর্নীতিবাজ-লুটপাটকারীদের বিচার করুন

খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের আর আর ও কেএফডি জুট মিলের শ্রমিকদের সঠিক হিসাব অনুযায়ী ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সাল পর্যন্ত নতুন মজুরী কমিশনের বকেয়া টাকা পরিশোধ, সরকার ঘোষিত লকডাউনের টাকা, ২ মাসের পে নোটিশের টাকা, নতুন বেতন স্কেলের ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাসের টাকাসহ সমুদয় পাওনা পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়নের দাবিতে খালিশপুর ও দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় খালিশপুর পিপলস গোল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে নতুন রাস্তা পর্যন্ত যেয়ে পুনরায় পিপলস গোল চত্বর এসে শেষ হয় এবং বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবীর। বক্তব্য রাখেনÑদৌলতপুর জুট মিলের নেতা নূর মোহাম্মদ, মোফাজ্জেল হোসেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য খলিলুর রহমান,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা নেতা আব্দুল করিম, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র(টিইউসি) খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা শামসেদ আলম শমশের, যশোর-খুলনা বদলী আঞ্চলিক কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন, মোশররফ হোসেন, আব্দুল হাকিম, আব্দুল কালাম, আবু বকর সিদ্দিকী, মোহাম্মদ তুষার, সোনা মিয়া, মিলন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার বিগত ১৪ মাস আগে করোনা মহামারীর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাদীন ২৫টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে। ফলে প্রায় ৬০ হাজার শ্রমিক এবং পাটকল ও চিনিকল সংশ্লিষ্ট প্রায় ৩ কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ সকল শ্রমিকের নিজস্ব কোন বাস্তুভিটা নেই।এরকম অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে কিভাবে জীবনযাপন করবেন ? পাটকলগুলো বন্ধ করায় খাওয়া-দাওয়াই শ্রধু নয়, তাদের সন্তানদের লেখাপড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বক্তারা বলেন, সরকার বলছে অব্যাহত লোকসানের কারণে পাটকলগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রকৃত অর্থে পাটকলে লোকসানই যদি হয়ে থাকে তাহলে এই লোকসানের জন্য দায়ী কারা? কী কী কারণে লোকসান হয়েছে তার কী কখনও তদন্ত হয়েছে? এ যাবৎ লোকসানের কোন তদন্ত হয়নি। এই লোকসানের জন্য দায়ী স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে সরকারের শিল্পবিরোধী নীতি এবং মন্ত্রী-আমলা-দুর্নীতিবাজ কর্মকর্তা-ব্যবসায়ী-রাজনীতিবিদের সম্মিলিত লুটপাট ও দুর্নীতি। এই দুর্নীতি-লুটপাটের জন্য শ্রমিক-কৃষকরা কোনক্রমেই দায়ী নয়। নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের নির্বাচিত বা অনির্বাচিত লুটেরা সরকার ও দুর্নীতিতে নিমগ্ন আমলাতন্ত্রের হাতে ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে দেশের শিল্পের বিকাশ হবে না। পাটকল-চিনিকল রক্ষার সংগ্রাম হচ্ছে শিল্পরক্ষার সংগ্রাম। এটি একটি রাজনৈতিক সংগ্রাম। এ সংগ্রামে শুধুমাত্র শ্রমিক-কৃষকরাই নয়, দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে এই সংগ্রামে যুক্ত হতে হবে। সমাবেশে বক্তারা অবিলম্বে সঠিক হিসাব অনুযায়ী শ্রমিকদের বকেয়া প্রদান, রাষ্ট্রীয় মালিকানায় পাটকল চালু ও আধুনিকায়ন করার জোর দাবি জানান। বক্তারা বলেন, এই দাবি না মানলে ধারাবাহিকভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ