কক্সবাজার কলাতলী থেকে ১২,৬১০ পিস ইয়াবা’সহ র্যাব-১৫ এর অভিযানে আটক ১
কক্সবাজারের কলাতলী ভোজন বাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস হানিফ পরিবহন বিল্ডিংয়ের ৩য় তলা থেকে শরিয়তপুরের আব্দুল হক(৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২,৬১০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করেছে র্যাব-১৫ ।
শনিবার (০৬ ই সেপ্টেম্বর) বিকাল ০৪:৫০ মিঃ সময় এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের- র্যাব-১৫ কক্সবাজার সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব’র চৌকস আভিযানিক একটি দল কক্সবাজার শহরের কলাতলী হোটেল সি-আলীফ এর পার্শ্ববর্তী ভোজন বাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউসের হানিফ পরিবহন বিল্ডিংয়ের তৃতীয় তলার সি-টু ফ্ল্যাটের পশ্চিম পার্শ্বে’র কক্ষে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন মাদক ব্যবসায়ীরা
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫এর একটি অভিযানিক দল পরিচালনা করলে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শরিয়তপুরের ডামড্যা উপজেলার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাই’র পুত্র: মোঃ আব্দুল হক(৪৩)কে ১২,৬১০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজার।
আটকৃত আসামি মোঃ আব্দুল হক-কে স্থানীয় উপস্থিত সাক্ষী গণের সামনে, ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে।
র্যাব-১৫ এ’র সহকারী পুলিশ সুপার আব্দু্ল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, ঐ সময় উপস্থিত সাক্ষী গণের সম্মুখে আসামির অবস্থানকৃত কক্ষের ড্রয়ারের ভিতর থেকে আসামির নিজ হাতে বের করে দেয় ১২,৬১০ পিস ইয়াবা তিনি আরো বলেন এই অভিযান অব্যাহত থাকবে, গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬সেপ্টেম্বর/জই