ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের দালাল পাকড়াও অভিযান
ঝালকাঠিতে রবিবার সকাল সাড়ে ১১টা থেকে র্যাবের সহযোগীতায় নিয়ে হাসপাতাল পাসপোর্ট অফিস ও বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেনের পরিচালিত মোবাইল কোর্ট সদর হাসপতাল থেকে তিন দালাল ও পাসপোর্ট অফিস থেকে আরও ৩ দালালকে পাকরাও করা হয়েছে। পরে এদেরকে সর্তক করে ৫শ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে ঝালকাঠি ডিসি অফিসের সামনের সড়কে নাজির আহম্মেদ কম্পিউটারে গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালান হয়। এই কম্পিউটারের দোকান থেকে সন্দেহ ভাজন কিছু জাল জালিয়াতি করার মতো কাগজ পত্র পাওয়া যায়। এর সাথে জরিত থাকা সন্দেহে ঝালকাঠি সদর উপজেলার প্রোসেস সার্ভার কামাল হোসেন দর্জিকে আদক করা হয় এবং যাচাই বাচাই শেষে মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় । র্যাবের গোপন সংবাদে তথ্য ছিল কামাল হোসেন দর্জি বিভিন্ন কাগজপত্র জাল জালিয়াতি করে মানুষকে প্রতারণা করে।
ঝালকাঠি কোর্ট রোডস্থ নাজির আহম্মেদ কম্পিউটারে ভ্রাম্যমান আদালতের অভিযান।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬সেপ্টেম্বর/জই